বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরলেন কুইন্টন ডি কক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪০ অপরাহ্ন

 ক্রিকেটকে বিদায় জানানো কুইন্টন ডি কক অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন। আগামী মাসে পাকিস্তান সফরের টি–টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য এই উইকেটরক্ষক ব্যাটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

গত বছর টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল খেলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন ডি কক। এর আগে ২০২১ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন তিনি। আর ২০২৩ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় জানান।

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ডি ককের ফেরা দলে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড। তিনি বলেন, ‘এসএ২০ লিগ থেকেই আমরা খেলোয়াড়দের প্রস্তুতি দেখবো। আর ডি ককের মতো অভিজ্ঞ কেউ দলে ফিরলে, তা আমাদের জন্য বাড়তি সুবিধা।’

দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১৫৫ ওয়ানডে, ৯২ টি–টোয়েন্টি ও ৫৪ টেস্ট খেলেছেন ডি কক। জাতীয় দল থেকে বিদায় নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তিনি ছিলেন নিয়মিত মুখ। এ বছর খেলেছেন এসএ২০, আইপিএল, মেজর লিগ ক্রিকেট এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর