বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি চূড়ান্ত করেছে এসিবি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন

আগামী অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।

আজ রোববার (২৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) নিশ্চিত করেছে।

টি-টোয়েন্টি সিরিজ আগামী ২, ৩ ও ৫ অক্টোবর এবং ওয়ানডে সিরিজ ৮, ১১ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও নাসিব খান বলেন, বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা গর্বিত। এই সিরিজ আমাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করবে এবং দর্শকদের জন্য নিরপেক্ষ ভেন্যুতে রোমাঞ্চকর ক্রিকেট উপহার দেবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিরিজ। বিশেষ করে এশিয়া কাপের পরপরই এই আয়োজন আফগানিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় করবে। এজন্য আফগান বোর্ডকে ধন্যবাদ জানাই।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর