বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

বন্দরনগরী চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় পেয়েছে বাংলাদেশ। ১৭১ রানের জবাবে খেলতে নেমে ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে টাইগাররা। এতে ১-১ ব্যবধানে সিরিজে সমতায় ফিরল টাইগাররা।   

শনিবার ( ২৯ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে আইরিশরা ইনিংস শেষ করেছে ৬ উইকেটে ১৭০ রান তুলে। পাওয়ার প্লেতে রীতিমতো ঝড় তুলেছিলেন দুই আইরিশ ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর। পল স্টার্লিং ১৪ বলে ২৯, আর টিম টেক্টর ২৫ বলে ৩৮ রান করে আউট হন। এই সংস্করণে প্রথম উইকেট জুটিতে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৭৫ রান তোলে তারা।

তবে এরপরই দ্রুত উইকেট তুলে রানের চাকায় লাগাম দেয় বাংলাদেশ। তবে পঞ্চম উইকেট জুটিতে জজ ডকরেলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন লরকান টাকার। ৩২ বলে ইনিংস সর্বোচ্চ ৪১ রান করে আউট হন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

জবাবে খেলতে নেমে উড়ন্ত সূচনা করেন পারভেজ হোসেন ইমন। কিন্তু আরেক ওপেনার তানজিদ তামিমকে ফিরতে হয়েছে হতাশা নিয়ে। ১০ বলে ৭ রান করে রান আউটে ফেরেন তামিম।

তবে তামিমকে হারালেও ইমন আর লিটন দাসের ব্যাটে পাওয়ার প্লেতে ঝড় তুলেছে বাংলাদেশ। ৬ ওভারে টাইগাররা তোলে ১ উইকেটে ৬৬ রান। ইমন বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই খেলছিলেন। তার সেই আত্মবিশ্বাসী ইনিংসের ইতি ঘটে ডেলানির বলে রিভার্স সুইপ খেলতে গেলে। ২৮ বলে ৪৩ রান করে সাজঘরে ফেরেন ইমন।

তার আউটের পর লিটন দাসও ঝড়ো ব্যাটিং করতে থাকেন। তবে ইনিংসের ১৫তম ওভারে মার্ক এডায়ারের বলে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় তাকে। বাংলাদেশ অধিনায়কের ৩৭ বলে ৫৭ রানের ইনিংসে ছিল ৩টি করে চার-ছক্কার মার। মাঝের ওভারে দ্রুত উইকেটের পতন হলেনও শেষদিকে সাইফউদ্দিনের ৭ বলে ১৭ রানের ক্যামিওতে জয় পায় বাংলাদেশ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর