বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হলেন অস্ট্রেলিয়ান শন টেইট

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫, ৬:০৯ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার শন টেইট। ফ্র্যাঞ্চাইজি ও আন্তর্জাতিক ক্রিকেটে কোচ হিসেবে নাম করা অজি সাবেক এই ডানহাতি গত বিপিএলে চিটাগং কিংসকে কোচিং করিয়ে ফাইনালে তুলেছিলেন।

৪২ বছর বয়সী টেইটের সঙ্গে চুক্তির ফলে শেষ হলো আন্দ্রে অ্যাডামস অধ্যায়ের। এর আগে ২০২৪ সালের মার্চে নিউজিল্যান্ডের সাবেক কোচ অ্যাডামস জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তবে চুক্তির মেয়াদ বাকি থাকলেও পারস্পরিক সমঝোতায় তার সঙ্গে চুক্তির ইতি টানে বিসিবি।

জানা যায়, এ মাসেই নতুন ভূমিকায় বাংলাদেশ দলের সাথে যোগ দেবেন  টেইট। তিনি বাংলাদেশের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত।

এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। বিপিএল ছাড়াও বিগ ব্যাশ লিগ, পাকিস্তান সুপার লিগ, লঙ্কান প্রিমিয়ার লিগ ও ইংলিশ কাউন্টিতে কোচিং করিয়েছেন।

টেইট অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে ৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই ক্রিকেটারের আছে বিশ্বকাপ জয়ের কীর্তিও। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল তার।

এদিকে বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ পেয়ে টেইট বলেন, ‘ভালো একটা সময়ে বাংলাদেশ দলের সাথে যুক্ত হলাম। এখন তাদের নতুন যুগ চলছে। যে কথা অনেকবারই সাম্প্রতিককালে বলা হয়েছে- অনেক তরুণ ফাস্ট বোলার আছে দলে যা দারুণ ব্যাপার। এটা আন্তর্জাতিক ক্রিকেট, ডেভেলপমেন্ট দল নয়। এখানে সবাই চায় ফলাফল। আমারও সেদিকেই মনোযোগ। যত বেশি সম্ভব জয় এনে দিতে চাই।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর