শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বাজে ব্যাটিং; ১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১০:২১ অপরাহ্ন

বাজে ব্যাটিং এর মহড়া দিল বাংলাদেশের টপ অর্ডার।তবে ইনিংসের শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করলেন তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ। তাতে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে দুজনের আউটে  ম্যাচ থেকে ছিটকে পড়ে  বাংলাদেশ। 

চট্টগ্রামে ১৬ রানে হারে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের।

এর আগে রেকর্ড ১৬৬ রান তাড়া করতে নেমে ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। যদিও শুরুর ইঙ্গিতটা ভালো দিয়েছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। তবে জেডন সিলসের পেস আর আকিল হোসেনের স্পিনবিষের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ।

দলীয় ৭৭ রানে যে ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

এতে বড় জয়ের স্বপ্ন দেখছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে সপ্তম উইকেটে ২৩ বলে ৪০ রানের জুটি গড়ে বাংলাদেশের দিকে জয়ের পাল্লা ভারী করেছিলেন তানজিম সাকিব ও নাসুম। কেননা একটা সময় ২৪ বলে ৪৭ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। আধুনিক যুগের টি-টোয়েন্টিতে খুব একটা কঠিন ছিল না সমীকরণ মেলানো।

তবে নাসুমের ২০ রানের বিপরীতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করে তানজিম সাকিব আউট হতেই ম্যাচও শেষ হয়। শেষ দুই ব্যাটার তাসকিন আহমেদ (১০) ও মুস্তাফিজুর রহমান (১১*) ছোট দুটি ইনিংস খেলে পরাজয়ের ব্যবধানটুকু শুধু কমান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ টি করে উইকেট নিয়েছেন সিলস ও জেসন হোল্ডার।

এর আগে শেষ দিকে ঝড় তুলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার শাই হোপ ও রোভম্যান পাওয়েলও। চতুর্থ উইকেটে ৮৩ রানের অপরাজিত জুটি গড়ে ক্যারিবিয়ানদের ১৬৫ রানের সংগ্রহ এনে দেন তারা।

পাওয়েলের ৪৪ রানের বিপরীতে ৪৬ রানে অপরাজিত থাকেন অধিনায়ক হোপ। এ ছাড়া দুই ওপেনার অ্যালিক আথানাজে (৩৪) ও ব্র্যান্ডন কিংও (৩৩) দুটি ত্রিশোর্ধ্ব ইনিংস খেলে অবদান রাখেন। ওয়েস্ট ইন্ডিজের আউট হওয়া তিন ব্যাটারের ২ জনকে শিকার করেন তাসকিন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর