শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

মাঠেই হার্ট অ্যাটাক, ঢাকা ক্যাপিটালসের সহকারি কোচ জাকি আর নেই

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৩:১৭ অপরাহ্ন

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হার্ট অ্যাটাকে মারা গেছেন। মাঠে অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে পথেই তিনি মৃত্যুকে আলিঙ্গন করেন । 

হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক প্রয়োজনীয় জরুরি পরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।

কোচ জাকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী।

তিনি জানান, মাঠে হার্ট অ্যাটাক করার পর জাকিকে সিপিআর দেওয়া হয়। এতে তাৎক্ষণিকভাবে তিনি নিঃশ্বাস ফিরে পান এবং সাড়া দেন। পরে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হলেও পথেই তিনি আবার নিস্তেজ হয়ে পড়েন।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিপিএলের দ্বাদশ আসরের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামে ঢাকা ক্যাপিটালস। ম্যাচের প্রস্তুতি ও গা গরমের জন্য সকালে নির্ধারিত সময়েই খেলোয়াড়দের সঙ্গে মাঠে উপস্থিত ছিলেন অভিজ্ঞ স্থানীয় কোচ জাকি।

এ সময় হঠাৎ দলের ডাগআউটের কাছে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে দলের ফিজিও সম্ভাব্য হার্ট অ্যাটাকের বিষয়টি বুঝতে পেরে সিপিআর দেওয়া শুরু করেন। এতে তিনি সাড়াও দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাকি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেরি না করে তাকে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

মাহবুব আলী জাকি ছিলেন বাংলাদেশের সাবেক পেসার। ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শেষ করার পর তিনি কোচিং পেশায় যুক্ত হন। বোর্ডের অধীনে এবং ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন স্তরে তিনি বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিসিবির বিশেষজ্ঞ বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।

মাশরাফি বিন মর্তুজা ও তাসকিন আহমেদের মতো পেসারদের বোলিং উন্নয়নে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ২০১৬ সালে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলে জাকির তত্ত্বাবধানে তা সংশোধনের কাজ করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর