বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নারী এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:১৪ অপরাহ্ন

নারী এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ ‘এ’ দল। আজ শুক্রবার ( ২০ ফেব্রুয়ারি) আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১১০ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের দাপটে ৫৬ রানে অলআউট হয় পাকিস্তান। আর তাতেই ৫৪ রানের জয়ে ফাইনাল নিশ্চিত করে লাল-সবুজ জার্সিধারীরা।

আগামী ২২ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ।পাকিস্তানের বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ দলও নিজেদের ইনিংসটাকে বড় করতে পারেনি। ফাহিমা খাতুনের দল মাত্র ১১০ রান করতে পারে। তবে সহজ এই লক্ষ্যে খেলতে নেমে হোঁচট খায় পাকিস্তান।

সানজিদা আক্তার মেঘলা-ফাহিমা খাতুনদের স্পিন জাদুতে পাকিস্তানের ব্যাটারদের কঠিন পরীক্ষায় বসতে হয়।দলের কেউই হাতখুলে খেলতে পারেননি। সর্বোচ্চ ১৪ রান আসে ওপেনার শাওয়াল জুলফিকারের ব্যাট থেকে। এছাড়া হাফসা খালিদ ১২ এবং ইউসরা আমির খেলেন ১১ রানের ইনিংস।

এর বাইরে কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে  পারেননি।বাংলাদেশেরর বোলারদের মধ্যে সবচেয়ে বেশি চাপ প্রয়োগ করেন মেঘলা। এই স্পিনার ৬ রান খরচায় নেন তিনটি উইকেট। এছাড়া ফাহিমা খাতুন দুটি এবং ফারিয়া, ফাতেমা ও ফারজানা নেন একটি করে উইকেট।এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের টপঅর্ডার মুখ থুবরে পড়ে।

৪৪ রানে তারা হারায় তিন উইকেট। ইশমা তানজিম ২৩ বলে ১২, শামীমা সুলতানা ১৩ বলে ১৩, শারমিন সুলতানা করেন ২০ বল খেলে ১৫ রান। একপ্রান্ত আগলে রেখে ৩২ বলে অপরাজিত ৪০ রানের ইনিংস খেলে দলের স্কোরকে ১১০ রানে নিয়ে যান। 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর