বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৫:২৭ অপরাহ্ন

বাংলাদেশ নারী ফুটবল দল ফিফা র‌্যাংকিংয়ে অভাবনীয় এক সাফল্য অর্জন করেছে।

আজ বৃহস্পতিবার(৭ আগস্ট) প্রকাশিত সর্বশেষ হালনাগাদ র‌্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে এখন ১০৪তম স্থানে উঠে এসেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে ১২ জুন প্রকাশিত র‌্যাংকিংয়ে দলটির অবস্থান ছিল ১২৮তম।

নতুন র‌্যাংকিং অনুযায়ী, এত বড় অগ্রগতি আর কোনো দেশ করতে পারেনি। বাংলাদেশের উন্নতি এবারের র‌্যাংকিংয়ে সবচেয়ে উল্লেখযোগ্য।

তবে বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন, বাংলাদেশের মেয়েরা এবার শীর্ষ ১০০-তে জায়গা করে নেবে। কিন্তু অল্পের জন্য সেই লক্ষ্য পূরণ হয়নি। একইসঙ্গে নজর ছিল এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬-এ অংশ নেওয়া ১২ দলের মধ্যে অন্তত কোনো একটি দলকে র‌্যাংকিংয়ে পেছনে ফেলতে পারে কিনা। সেটাও সম্ভব হয়নি। এখনো সেই ১২ দলের মধ্যে বাংলাদেশ র‌্যাংকিংয়ে সবচেয়ে পিছিয়ে।

এদিকে বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছে স্পেন। এক ধাপ এগিয়ে তারা প্রথম স্থানে এসেছে। আগের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র নেমে গেছে দ্বিতীয় স্থানে। সুইডেন তিন ধাপ এগিয়ে এখন তৃতীয়, আর ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড আছে চতুর্থ স্থানে। দুই ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে জার্মানি। অন্যদিকে, তিন ধাপ অবনতি হয়ে নারী কোপার আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল এখন সপ্তম স্থানে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর