বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কাঠমুন্ডুর হোটেলে অবরুদ্ধ বাংলাদেশ দল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৩ অপরাহ্ন

নেপালে চলছে ছাত্রদের সরকারবিরোধী বিক্ষোভ। যে কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন সেশন স্থগিত করা হয়েছে। স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে হোটেলেই অবরুদ্ধ জামাল ভূঁইয়ারা।

দুইটি প্রীতি ম্যাচের প্রথমটি শনিবার অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার। সোমবার প্রি-ম্যাচ সংবাদ সম্মেলন টিম হোটেলেই অনুষ্ঠিত হয়। দলের অনুশীলন স্থগিত করা প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ বেলা ৩টায় দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন নির্ধারিত ছিল। তবে অনিবার্য কারণবশত অনুশীলন সেশনটি আপাতত স্থগিত করা হয়েছে। অনুশীলনের নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।’

বাফুফে মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বলেন, ‘বেলা তিনটায় দলের অনুশীলনের সময় নির্ধারণ করা হয়েছিল। সে মাফিক অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন দলের খেলোয়াড়রা। কিন্তু হোটেল লবিতে আসার পর জানানো হয়েছে, স্টেডিয়ামের আশপাশ এলাকা অবরোধ করেছে শিক্ষার্থীরা। এখন বের হওয়া যাবে না।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর