শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

প্রথমবার টেস্ট র‌্যাংকিংয়ের সপ্তম স্থানে বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬, ৫:৪০ অপরাহ্ন

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে প্রথমবারের মত সপ্তম স্থানে উঠল বাংলাদেশ ক্রিকেট দল। 

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জয়ে নবম স্থান থেকে সপ্তম স্থানে উঠেছে টাইগাররা। টেস্ট ইতিহাসে এটাই সেরা র‌্যাংকিং বাংলাদেশের।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে বাংলাদেশের রেটিং ছিল ৬৭। মিরপুরে প্রথম টেস্ট ১০৪ রানে ও সিলেটে দ্বিতীয় টেস্ট ৭৮ রানে জিতে র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ৭৮ রেটিং নিয়ে সপ্তম স্থানে উঠেছে বাংলাদেশ। ২০১৮ সালে অষ্টম স্থানে উঠেছিল টাইগাররা।

বাংলাদেশের কাছে সিরিজ হারে দুই ধাপ অবনতি হয়েছে পাকিস্তানের। ৮৯ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে থেকে সিরিজ খেলতে নেমে অষ্টম স্থানে নেমে গেছে তারা। পাকিস্তানের রেটিং এখন ৭৫।

বাংলাদেশের সিরিজ জয়ে এক ধাপ উন্নতি হয়েছে শ্রীলংকার। ৮৬ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে তারা।

তবে র‌্যাংকিংয়ের শীর্ষ পাঁচ স্থানে কোন পরিবর্তন হয়নি। ১৩১ রেটিং নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। এরপর দক্ষিণ আফ্রিকা (১১৯ রেটিং) দ্বিতীয় স্থানে, ভারত (১০৪ রেটিং) তৃতীয় স্থানে, ইংল্যান্ড (১০২ রেটিং) চতুর্থ স্থানে এবং নিউজিল্যান্ড (১০১ রেটিং) পঞ্চম স্থানে আছে।

এক ধাপ অবনতিতে ৬৮ রেটিং নিয়ে নবম স্থানে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। ১০ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের তলানিতে আছে জিম্বাবুয়ে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর