বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের যুবাদের সিরিজ জয়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকার বেনোনিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা দ্বিতীয় জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ শনিবার দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ১০৪ রানে হারিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

প্রথম ওয়ানডেতে ২৮৫ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়ে ১৩০ রানে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দিয়েছিল বাংলাদেশের যুবারা। দ্বিতীয় ম্যাচেও তাদের আধিপত্য ছিল স্পষ্ট। ব্যাট হাতে আজিজুল (৬৭), জাওয়াদ আবরার (৫৭) ও রিজান হোসেন (৫২) তিনটি কার্যকর ফিফটির মাধ্যমে বাংলাদেশ তোলে ২৬৫ রান।

দক্ষিণ আফ্রিকার বোলিংয়ে কিছুটা সাফল্য পান কোরনে বোথা ও পল জেমস, দুজনেই নিয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট ভাগাভাগি করেন জে বেসন ও টানদো সনি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। মাত্র ১৪ রানেই তারা হারায় প্রথম তিন উইকেট। আদনান লাগাদিয়েন, মুহাম্মদ বুলবুলিয়া ও আরমান মানাক সবাই সিঙ্গেল ডিজিটে আউট হন। কিছুটা প্রতিরোধ গড়েন জেসন রাউলস, তিনি দলীয় সর্বোচ্চ ৫১ রান করেন।

তবে তাঁর বিদায়ের পর প্রোটিয়াদের ব্যাটিং ধস নামে। ১৬১ রানেই অলআউট হয়ে যায় তারা। বাংলাদেশের হয়ে আল ফাহাদ, আজিজুল হাকিম তামিম ও স্বাধীন ইসলাম নেন দুটি করে উইকেট। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন ইকবাল হোসেন ইমন, সানজিদ মজুমদার ও সামিউন বশির।

এ জয়ের ফলে সিরিজে ২-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২২ জুলাই অনুষ্ঠিত হবে। সেই ম্যাচেও জিততে পারলে হোয়াইটওয়াশ নিশ্চিত করবে বাংলাদেশের যুবারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর