বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

লাল কার্ড পেয়ে তিন ম্যাচ সাসপেন্ড হলেন সাগরিকা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৭:০৩ অপরাহ্ন

সাফ অনূর্ধ-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-নেপাল ম্যাচে ৫৪ মিনিটের সময় লাল কার্ড দেখেছিলেন দুই দলের একজন করে ফুটবলার। দুজনই বড় রকমের শাস্তি পেয়েছেন। স্বাগতিকদের মোসাম্মৎ সাগরিকা ও নেপালের সিমরান উভয়কেই তিন ম্যাচ সাসপেন্ড ও ৫০০ ডলার জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ পুনরায় ভুটানের বিপক্ষে ম্যাচ খেলবে। এই ম্যাচেও থাকছেন না দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাগরিকা। পরের ম্যাচে বাংলাদেশ আরেকবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে। সেখানেও সাগরিকাকে ছাড়াই খেলতে হবে। ২১ জুলাই নেপাল-বাংলাদেশ ম্যাচটি টুর্নামেন্টের অলিখিত ফাইনাল হতে পারে। সেই ম্যাচে সাগরিকাকে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর