মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের পরও হারল দুবাই ক্যাপিটালস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২:০৫ পূর্বাহ্ন

আইএলটি-২০ লিগে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ের পরও জয় পায়নি দুবাই ক্যাপিটালস। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ম্যাচে ৫ উইকেটে হারতে হলো দুবাইকে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ডেজার্ট ভাইপার্স। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার শায়ানকে হারায় দুবাই। এরপর লুইস ডি প্লয় ও গুলবাদিন নাইব ৩৯ রানের জুটি গড়েন। নাইব করেন ২১ রান। পরে জর্ডান কক্সের সঙ্গে জুটি বেঁধে ফিফটি তুলে নেন ডি প্লয়। ৪৪ বলে ৫৪ রান করে ফেরেন তিনি।

রভম্যান পাওয়েল শূন্য রানে আউট হলেও শেষ দিকে জর্ডান কক্স ও দাসুন শানাকার ব্যাটে লড়াইয়ের পুঁজি পায় দুবাই।  দুজনের অবিচ্ছিন্ন ৭২ রানের জুটিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৬ রান তোলে দলটি। কক্স ৩০ বলে অপরাজিত ৪৯ এবং শানাকা ১৮ বলে ২৯ রান করেন।

রান তাড়ায় ডেজার্ট ভাইপার্স শুরুটা ভালোই করে। উদ্বোধনী জুটিতে ৩৮ রান ওঠে। প্রথম ওভারেই ফখর জামানকে ফিরিয়ে দিয়ে ম্যাচে প্রথম সাফল্য পান মুস্তাফিজুর রহমান। পরে ম্যাক্স হোল্ডেন ২২ বলে ৩৪ রান করেন। ঝড়ো ইনিংস খেলেন হাসান নওয়াজ ১৬ বলে ৩১ রান।

শেষ দিকে মুস্তাফিজ দুর্দান্ত বোলিং করেন। শেষ দুই ওভারে মাত্র ৯ রান খরচ করেন এই বাঁহাতি পেসার। তবে স্যাম কারানের ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে ডেজার্ট ভাইপার্স। ৩৩ বলে অপরাজিত ৫২ রান করে দলকে ২ বল হাতে রেখে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর