বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হংকং থেকে দেশে বাংলাদেশ দল; হামজা, শমিত ও ফাহমিদুল নিজ গন্তব্যে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ন

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে হংকং চায়না থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জামাল ভূঁইয়ারা।

তবে বাংলাদেশ দলের সঙ্গে ঢাকায় ফেরেননি হামজা চৌধুরী, শমিত সোম, ফাহমিদুল ইসলাম। হংকং চায়না থেকে ইংল্যান্ডের উদ্দেশে হামজা, কানাডার উদ্দেশে শমিত এবং ইতালির উদ্দেশে ফাহমিদুল রওনা দেবেন। বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মূলত বাড়তি ভ্রমণক্লান্তি এড়াতে এবং দ্রুত ক্লাবে যোগ দিতে হামজা হংকং থেকেই সরাসরি ইংল্যান্ডের বিমান ধরছেন। এর আগে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলে ঢাকায় ফিরে ইংল্যান্ডে গেলেও এবার দূরত্ব বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন লেস্টার সিটির এই মিডফিল্ডার।

হংকংয়ের বিপক্ষে মঙ্গলবার রাত ৮টায় ম্যাচ শেষে মধ্যরাত পেরিয়ে হোটেলে ফেরে দলটি। কয়েক ঘণ্টা বিশ্রামের পর ভোরেই বিমানবন্দরের পথে রওনা হতে হয় জামালদের।

এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের মাঠে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ দল। একই দিন ভারতের বিপক্ষে ২-১ গোলে জয় পায় সিঙ্গাপুর। ফলে ‘সি’ গ্রুপ থেকে ভারত ও বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়। আগামী ১৮ নভেম্বর ঢাকায় নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

মার্চে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বাছাইপর্ব শুরু করে হ্যাভিয়ের কাবরেরার দল, এরপর সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হার ও হংকংয়ের বিপক্ষে ৪-৩ ব্যবধানে পরাজয়ের পরই কার্যত তাদের স্বপ্ন শেষ হয়ে যায়


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর