শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আইসিসি টি-২০ র‍্যাংকিংয়ে সেরা দশে মুস্তাফিজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৪:৪২ অপরাহ্ন

পাকিস্তানের বিপক্ষে চলতি টি-২০ সিরিজে বাংলাদেশের টানা দুই জয়ে বড় ভূমিকা রেখে আইসিসি র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন মুস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টি বোলারদের তালিকায় সেরা দশে ফিরেছেন অভিজ্ঞ এই বাঁহাতি পেসার। র‍্যাংকিংয়ে ৯ নম্বরে অবস্থান করছেন তিনি।

আজ বুধবার (২৩ জুলাই) পুরুষ ক্রিকেটারদের র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ তথ্য  প্রকাশ করে আইসিসি।

বাংলাদেশের শুধু মুস্তাফিজ নন, দলের অন্য তরুণদের পারফরম্যান্সেও র‍্যাংকিংয়ে  পরিবর্তন এসেছে। পেসার তানজিম হাসান সাকিব এগিয়েছেন ৯ ধাপ, এখন তার অবস্থান ৩৭তম। অন্যদিকে ৯ ধাপ এগিয়েছেন অফস্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদীও, যিনি উঠে এসেছেন বোলারদের র‍্যাংকিংয়ের ১৬ নম্বরে।

পিছিয়ে নেই বাঁহাতি পেসার শরিফুল ইসলামও। ১৪ ধাপ এগিয়ে তিনি এখন বোলারদের তালিকায় ৪৩তম স্থানে। এছাড়া একধাপ এগিয়ে তাসকিন আহমেদ আছেন র‍্যাংকিংয়ের ২৭তম স্থানে।

বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং র‍্যাংকিংয়েও বাংলাদেশের তরুণ ব্যাটারদের অগ্রগতি চোখে পড়েছে। উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান তামিম গত কয়েক ম্যাচে ধারাবাহিকভাবে ভালো খেলে উঠে এসেছেন ৩৭ নম্বরে। যেখানে তার উন্নতি এসেছে ১৮ ধাপ।

তাওহীদ হৃদয়ও উন্নতি করেছেন। দুই ধাপ এগিয়ে এখন ৩৯তম স্থানে অবস্থান করছেন তিনি। এছাড়া উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী ১৭ ধাপ এগিয়ে এখন যৌথভাবে ৫৩তম স্থানে অবস্থান করছেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের সঙ্গে। এটিও তার ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থান। এখন পর্যন্ত কম ম্যাচ খেলা জাকেরের জন্য এটি বড় এক স্বীকৃতি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর