শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন মোস্তাফিজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন

প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টিতে দল পেয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজ। লুক উডের স্থলাভিষিক্ত হিসেবে তাকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস।

মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দুবাই ক্যাপিটালস।

চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএলটি-২০ এর চতুর্থ আসর। আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর। তার আগেই ইংল্যান্ডের লুক উডের বদলি হিসেবে মোস্তাফিজকে দলে ভেড়াল দুবাই ক্যাপিটালস।

এ নিয়ে পঞ্চম কোনো দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নাম লেখালেন ফিজ। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস ও দিল্লির হয়ে খেলেছেন টাইগার পেসার। ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে। এছাড়া পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স আর ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে সাসেক্সের হয়ে খেলেছেন কাটার মাস্টার।

আইএল টি-টোয়েন্টি এর চতুর্থ আসর এবার একটু আগেই মাঠে গড়াতে যাচ্ছে। সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টটির আগামী আসর অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর। আর পর্দা নামবে ২০২৬ সালের ৪ জানুয়ারি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর