বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পাকিস্তান সফরে যাচ্ছেন না নাহিদ রানা ও দুই কোচ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫, ৭:২৭ অপরাহ্ন

আগামী ২৫ মে লিটন দাসের নেতৃত্বে পাকিস্তানে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার পিসিবির সঙ্গে বৈঠক করে বিসিবি সফরে রাজি হয়েছে। পিসিবি বুধবার আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেছে। ২৮ মে থেকে শুরু হবে সিরিজটি। 

তবে ওই সফরে যাবেন না জাতীয় দলের ডানহাতি পেসার নাহিদ রানা। তিনি দল থেকে নাম প্রত্যাহার করেছেন। এছাড়া জাতীয় দলের ট্রেইনার নাথান কেলি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ওই সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। বিসিবি সূত্রে বিয়ষটি জানা গেছে।

নাহিদ রানা পিএসএল খেলতে পাকিস্তান সফরে গিয়েছিলেন। ভারত-পাকিস্তান সংঘাতে পিএসএল স্থগিত হয়ে যাওয়ায় তিনি কোন ম্যাচ না খেলে ফিরে আসেন। তার সঙ্গে ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। রাওয়ালপিন্ডিতে ভারত হামলা করার পর বিসিবির সহায়তায় তারা নিরাপদে ফিরে আসেন।

এরপর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ থাকায় পিএসএলে ফিরে যাননি নাহিদ কিংবা রিশাদ। আমিরাতের বিপক্ষে সিরিজের আগে দলের ক্যাম্পে যোগ দেওয়ার আগে দুই বাংলাদেশি ক্রিকেটার তিন রাত দুবাই বিমানবন্দরে আটকে ছিলেন।

এর আগে বিসিবি জানায়, পাকিস্তান সফরের বিষয়ে ক্রিকেটার ও কোচিং স্টাফদের থেকে মতামত নেবে বোর্ড। কাউকে পাকিস্তান সফরে যাওয়ার জন্য জোর করবে না বলেও জানায় বিসিবি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর