বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইতিহাস গড়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৮:৩০ অপরাহ্ন

ইতিহাস গড়ে  অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূলপর্বে লাল-সবুজের বাঘিনীরা।লাওস ও তিমুর লেস্তেকে উড়িয়ে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরেছে বাংলাদেশ। হারের পরও সেরা তিন গ্রুপ রানার্সআপের একজন হওয়ায় প্রথমবারের মতো চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। অপর ম্যাচে চীনের কাছে লেবানন ৮-০ গোলে হেরে যাওয়ায় চূড়ান্ত পর্ব নিশ্চিত হয় বাংলাদেশের।

এশিয়ার ৩৩টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে খেলেছে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব। বাংলাদেশ ‘এইচ’ গ্রুপে। বাছাইপর্বে বলে দেওয়া হয়, আট গ্রুপের সেরা আট দলের সঙ্গে সেরা তিন গ্রুপ রানার্স আপ দলও পাবে আগামী বছর থাইল্যান্ডে মূল পর্বে খেলার সুযোগ। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেও সেরা তিন গ্রুপ রানার্স আপ দলের একটি হয়ে মূলপর্বে পৌঁছে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল।

কিছুদিন আগেই মিয়ানমার, তুর্কেমেনিস্তান ও বাহরাইনকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তাতে র‌্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে উঠে আসে পিটার বাটলারের দল। এবার সিনিয়রদের দেখানো পথে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বেও জায়গা করে নিল বাংলাদেশ।

আজ দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারলেও প্রথম গোলটি দিয়েছিল বাংলাদেশই। দলকে এগিয়ে নিয়েছিলেন তৃষ্ণা রানী সরকার। ২০ মিনিটের মাথায়ই গোল শোধ করে দক্ষিণ কোরিয়া। গোল দেন লি হাউন। প্রথমার্ধে আর গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে আরও ৫ গোল দেয় কোরিয়ানরা। হ্যাটট্রিক করেন লি হাউন। জোড়া গোল দেন অধিনায়ক চো হাইওং। এর আগে প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে ও দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তেকে ৮-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর