শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

প্রিমিয়ার লিগে ৯ বছর পর আবাহনীকে হারাল মোহামেডান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ ৯ বছর পর ও ১১ ম্যাচ পর হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আবাহনীকে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মোহামেডানের দেওয়া ২৬৫ রানের লক্ষ্যে ২২৫ রানে অলআউট হয় আবাহনী। মুশফিকুর রহিমরা জয় পান ৩৯ রানে।

আজকের আগে ৫০ ওভারের লিস্ট ‘এ’ সংস্করণে আবাহনীর বিপক্ষে মোহামেডান সবশেষ জয় পেয়েছিল ২০১৬ সালের মে মাসে। এরপর টানা ১১ ম্যাচে আবাহনীর বিপক্ষে জয়ের মুখে দেখেনি ঐতিহ্যবাহী মোহামেডান। অসুস্থতার কারণে তামিম ইকবাল না থাকলেও বাকিরা সহজেই হারিয়ে দেয় চিরপ্রতিদ্বন্দ্বীদের।

এবারের ডিপিএলে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে প্রথম ম্যাচেই হেরে যাওয়া আবাহনী পরের ৯ ম্যাচে টানা জয় পায়। প্রথম পর্ব শেষে আবারও হারল দলটি। ১১ ম্যাচ শেষে এখন সমান ৯টি করে জয় আবাহনী ও মোহামেডানের। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষে থেকে সুপার লিগের লড়াই শুরু করবে মোহামেডান।

আজ টসে হেরে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু পায় মোহামেডান। শুরুর ১০ ওভারেই ১ উইকেট হারিয়ে ৮০ রান তুলে ফেলে দলটি। দ্বিতীয় উইকেটে মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে ১২৩ রানের জুটি গড়েন আজকের ম্যাচের নায়ক আনিসুল ইসলাম। ৫ চার ও ১ ছক্কায় ৫৫ বলে ৪৮ রান করে ফেরেন কিপার-ব্যাটার অঙ্কন। তবে সেঞ্চুরি করেই থেমেছেন আনিসুল। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করতে ১০৩ বল খেলেন ২৭ বছর বয়সী ব্যাটার। শেষ পর্যন্ত ১১৮ বলে ১৮ চার ও ২ ছক্কায় ১১৪ রান করে ফেরেন তিনি।

২৬৫ রানের জবাবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় আবাহনী। তবে একপ্রান্ত আগলে রেখেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তিনি আউট হলে আর কোনো ব্যাটারই দলের হার ঠেকাতে পারেননি। ৭ চারে ১১৩ বলে ৮০ রান করে আউট হন শান্ত। মোহামেডানের হয়ে ৩৬ রানে ৪ উইকেট নেন এবাদত হোসেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর