বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নতুন কোচ হিসেবে আনচেলত্তিকেই বেঁচে নিলেন ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

অবশেষে কার্লো আনচেলত্তিই  ব্রাজিলের নতুন কোচ। রিয়াল মাদ্রিদ ছাড়ার আগে সোমবার এলো এই ঘোষণা। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে জানাল চুক্তির বিষয়। ইতালীয় কোচ ব্রাজিলের দায়িত্ব নেবেন জুনে।
ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান এদনালদো রদ্রিগেস বলেন, কার্লো আনচেলত্তিকে ব্রাজিল দলের কোচ হিসাবে নিয়োগ দেওয়া কৌশলগত সিদ্ধান্তেরও বেশি কিছু। এই সি
দ্ধান্ত আমাদের দৃঢ় সংকল্পের ঘোষণা। আমরা বিশ্ব র‌্যাংকিংয়ে আবারও শীর্ষস্থান ফিরে পেতে চাই।
তিনি বলেন, আনচেলত্তি ইতিহাসের সেরা কোচ। এখন তিনি বিশ্বের সেরা জাতীয় ফুটবল দলের দায়িত্বে। একসঙ্গে আমরা ব্রাজিলীয় ফুটবলে গৌরবের নতুন অধ্যায় রচনা করব।
এই মৌসুম শেষে ৬৫ বছর বয়সি আনচেলত্তি ব্রাজিল দলের দায়িত্ব নেবেন। বিবিসি জানিয়েছে, ২৬ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন তিনি। রিয়ালের সবচেয়ে সফল কোচ হিসাবে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়বেন আনচেলত্তি। রিয়ালের কোচ হিসাবে দুই মেয়াদে ১৫টি ট্রফি জেতা আনচেলত্তির বিদায় অবশ্য সুখকর হচ্ছে না।
রোববার বছরের শেষ এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ৪-৩ গোলে হেরে যায় রিয়াল। এই হারে নিশ্চিত হয় চার বছরে প্রথমবারের মতো কোনো ট্রফি ছাড়া মৌসুম শেষ করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। আনচেলত্তির জায়গায় রিয়ালের কোচ হয়েছেন জাবি আলোনসো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর