বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পরিচালক পদে মনোনয়ন জমা দিলেন বুলবুল-ফাহিম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে সামনে রেখে  শনিবার ( ২৮ সেপ্টেম্বর) পরিচালক পদের মনোনয়নপত্র বিতরণ করেছে নির্বাচন কমিশন।

আজ রবিবার ( ২৮ সেপ্টেম্বর) সকাল থেকে চলছে মনোনয়ন জমার কাজ, যা বিকেল পর্যন্ত চলবে।

এদিন পরিচালক পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। তবে সেই দুটি ফরম-ই জমা দিয়েছেন ফাহিম নিজে। এর আগে, গতকাল সারাদিনে তিন ক্যাটাগরি থেকে নির্বাচনের জন্য মনোনয়ন নিয়েছিলেন ৬০ জন।

ক্যাটাগরি-১ (জেলা-বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছেন ২৫ জন। এর মধ্যে ঢাকায় ৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন, বরিশাল থেকে একজন। ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছেন ৩২ জন।

ক্যাটাগরি-৩ থেকে মনোনয়ন নিয়েছেন ৩ জন। এর মধ্যে বিসিবি নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। ‘সি’ ক্যাটাগরি থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন বাংলাদেশ দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলটও।

পরিচালক পদের জন্য মনোনয়ন কিনেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও। তিনি ক্লাব ক্যাটাগরি দুইয়ের মনোনয়ন কিনেছেন। তামিম ঢাকার ক্লাব ওল্ড ডিওএইচএস থেকে কাউন্সিলর হয়েছেন। পরিচালক পদের জন্য মনোনয়ন নিয়েছেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদও। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বরিশাল বিভাগ থেকে জিততে যাচ্ছেন শাখাওয়াত হোসেন। এ ছাড়া খুলনাসহ আরও কয়েকটি বিভাগেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় প্রায় নিশ্চিত।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর