বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ঢাকায় এসেছেন এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন
ছবি: বিসিবি

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভাকে কেন্দ্র করে উদ্ভূত নানা জটিলতার মধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি।

আজ বুধবার (২৩ জুলাই) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসিসি প্রধানকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ সময় বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আয়োজক হওয়ায় আগেই এই সভায় উপস্থিত না হওয়ার কথা জানিয়ে রেখেছে ভারত, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। সহযোগী দেশগুলোর মধ্যে ওমানও যোগ দিয়েছে বর্জনের এই তালিকায়। তবে সবকিছু জেনেশুনেও বাংলাদেশেই এই সভা করতে বদ্ধপরিকর এসিসি চেয়ারম্যান নাকভি।

এসিসির এই সভা নিয়ে অনিশ্চয়তার মূলে ভেন্যু বাংলাদেশের হওয়া। তবে সেই বাংলাদেশই এই বিষয়ে মুখ খুলতে চাচ্ছে না। নিজেদের শুধুই আয়োজক বলে এই বিষয়ে কৌশলী অবস্থান নিয়েছে বিসিবি। ভারতসহ বাকি দেশগুলো না এলে পরিস্থিতি কী হবে, সেটা জেনেই প্রস্তুতি সম্পন্ন করছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এদিকে, এসিসি ও পিসিবির চেয়ারম্যান নাকভির সঙ্গে সাক্ষাৎ করবেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ বিকাল ৪টায় সচিবালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। এরপর রাতে নৈশভোজে অংশ নেবেন তিনি। সেখানে এসিসি ও বিসিবির ২৫০জনের বেশি উপস্থিত থাকবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর