শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

দুই মাস পর দেশে পা রাখলেন হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২ জুন, ২০২৫, ৪:০৫ অপরাহ্ন

ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ ও এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে  দেশে এসেছেন হামজা চৌধুরী।

আজ সোমবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় ঢাকায় নামার কথা থাকলেও সিলেট বিমানবন্দর হয়ে প্রায় ১১টা নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

জানা গেছে, আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ ২০২৭ কোয়ালিফায়ার্সে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বিকাল থেকেই অনুশীলনে নামবেন হামজা। ভ্রমণ ক্লান্তি না থাকলে ভুটানের বিপক্ষে ফিফা টায়ার-১ প্রীতি ম্যাচেই ঘরের মাঠে প্রথমবার  দেখা যেতে পারে তাকে।

এর আগে, গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হয় এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। যদিও দল জয় পায়নি, তবু মাঝমাঠে নিজের শক্ত উপস্থিতি ভালোভাবেই টের পাইয়ে দেন হামজা। এবার নিজ দেশের মাটিতে জাতীয় দলের হয়ে প্রথমবার মাঠে নামার অপেক্ষায় আছেন তিনি।

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকা জাতীয় স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ। বাছাইয়ের ‘সি’ গ্রুপে বাংলাদেশের মতোই ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের পয়েন্ট ১ করে। সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপ টেবিলে শীর্ষে ওঠার স্বপ্ন দেখার কথা কোচ কাবরেরার মতো বলেছেন খেলোয়াড়রাও।

এই দুই ম্যাচ সামনে রেখে ইতোমধ্যে দুই দিন প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। রোববার দ্বিতীয় দিনের অনুশীলন জামাল-ফাহামিদুলরা সারেন ম্যাচের ভেন্যু জাতীয় স্টেডিয়ামে। সোমবার তৃতীয় দিনের প্রস্তুতি হবে একই মাঠে। মাঠের লড়াইয়ে নামার আগে সতীর্থদের সাথে মানিয়ে নিতে অল্প হলেও সময় পাচ্ছেন হামজা।

গত বুধবার ইতালি থেকে ঢাকায় ফিরে ক্যাম্পে যোগ দেন ইতালির সেরি ডি’তে খেলা ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম। ২৬ জনের প্রাথমিক দলে থাকা আরেক প্রবাসী সামিত সোমের কানাডা থেকে বুধবার ঢাকায় ফেরার কথা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর