বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাহরাইনের বিপক্ষে লড়াই করে হেরেছে বাংলাদেশ, প্রবাসী জায়ানের অভিষেক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৫:০৮ অপরাহ্ন

এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বকে সামনে রেখে প্রস্তুতির  অংশ হিসেবে ভিয়েতনামে বাহরাইনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে দুর্দান্ত লড়াই করে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সোমবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলে হেরেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা।

এই ম্যাচে হারলেও দলের পারফরম্যান্সে ছিল ইতিবাচকতা আর আত্মবিশ্বাসের ছাপ। বাহরাইনের বিপক্ষে অভিষেক হয়েছে প্রবাসী ফুটবলার জায়ান আহমেদের। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা আসলে ভালো খেলেছি, তিন-চারটি ভালো সুযোগ তৈরি করেছি। খেলা ছিল সমান সমান।’

নিজের পারফরম্যান্সকে ১০ এ ৭.৫ আর পুরো দলের পারফরম্যান্সকে ৮ রেটিং দিয়েছেন জায়ান। তিনি বলেন, ‘আমাদের স্কোয়াড দারুণ ভারসাম্যপূর্ণ, সবাই কঠোর পরিশ্রম করছে। এখান থেকেই আমরা আরও এগিয়ে যাবো।’

আগামী ৩, ৬ ও ৯ সেপ্টেম্বর শুরু হবে মূল লড়াই। সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর। ১১ গ্রুপ থেকে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা চার রানার্সআপ জায়গা করে নেবে আগামী বছরের মূল আসরে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর