শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

মায়ামি ব্লেজের অধিনায়ক হলেন সাকিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৭:২২ অপরাহ্ন

ম্যাক্স সিক্সটি টি-টেন লিগে মায়ামি ব্লেজের হয়ে খেলবেন সাকিব আল হাসান। দলটির অধিনায়কত্বও পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এমনটা জানিয়েছে মায়ামি ব্লেজ দল।

আজ থেকে ক্যারিবিয়ান এই টি-টেন টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে । আসরটির ফাইনাল আগামী ২৩ জুলাই। গতকাল রাত পর্যন্ত গ্লোবাল সুপার লিগে খেলেছেন সাকিব। গতকালের পরই দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের। গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে চার ম্যাচ খেলেছেন সাকিব।

সাকিবের পারফরম্যান্সে একটি ম্যাচ জিতেছে দুবাই। সেটিই দলটির একমাত্র জয়। এই আসরে প্রথম ম্যাচে সাকিব সেন্ট্রাল ডিসট্রিক্টের বিপক্ষে ব্যাট হাতে ৩৭ বলে অপরাজিত ৫৮ রান করেন। সেই ম্যাচে বল হাতে নেন ১৩ রান খরচায় ৪ উইকেট।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর