বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

চতুর্থ বিয়ের পথে শোয়েব মালিক, পাত্রী পাকিস্তানি অভিনেত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:০৪ অপরাহ্ন

আজ ২৭ ফেব্রুয়ারি চতুর্থবারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ৪৪ বছর বয়সী শোয়েব মালিক। পাত্রী পাকিস্তানি অভিনেত্রী ভানিজা সাত্তার। 

যদিও এ দাবির পক্ষে এখন পর্যন্ত শোয়েব মালিক বা ভানিজা সাত্তার—কেউই আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেননি। তাই এটিকে এখন পর্যন্ত গুঞ্জনই বলছে সংবাদমাধ্যমগুলো।

২০০২ সালে শোয়েব মালিক প্রথম বিয়ে করেন ভারতের হায়দরাবাদের বাসিন্দা আয়েশা সিদ্দিকীকে। আট বছর পর তাঁদের বিচ্ছেদ হয়। ২০১০ সালে দ্বিতীয় বিয়ে করেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে। ২০১৮ সালে তাঁদের প্রথম সন্তান ইজহানের জন্ম হয়।

এরপর সানা জাভেদের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে শোয়েবের প্রেম হয়। সে সময় তিনি সানিয়ার সঙ্গে বৈবাহিক জীবনে ছিলেন। সানিয়া বিষয়টা জানার পর দূরত্ব বাড়ান এবং ২০২৩ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের কিছুদিন পরই ২০২৪ সালের ২০ জানুয়ারি পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব মালিক। যদিও এখন পর্যন্ত সানার সঙ্গে তাঁর পারিবারিক কলহ ও বিচ্ছেদ নিয়ে কোনো খবর প্রকাশ্যে আসেনি।

আলোচনায় থাকা ভানিজা সাত্তার একজন নবীন পাকিস্তানি টেলিভিশন অভিনেত্রী। তিনি টিভির জনপ্রিয় নাটক ‘লাডলি’তে ‘নাজো’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। করাচিতে জন্ম ও বেড়ে ওঠা সাত্তার করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর