শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বসুন্ধরা কিংসের নতুন কোচ আর্জেন্টাইন মারিও গোমেজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন

বসুন্ধরা কিংসের নতুন কোচ হয়েছেন আর্জেন্টাইন মারিও গোমেজ। 

আর্জেন্টিনার ক্লাব টেম্পারলির হয়ে ক্যারিয়ার শুরু করা এই ডিফেন্ডার পরে ফেরো কারিল ওয়েস্তের হয়ে ১৯৮২ ও ১৯৮৪ সালে জিতেছেন লিগ শিরোপা। তবে কোচিং ক্যারিয়ার বেশ দীর্ঘ তার। ইউরোপ-এশিয়ার অনেক ক্লাবের ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি।

ইন্টার মিলান-ভ্যালেন্সিয়ার সহকারী কোচ হলেও মায়োর্কার প্রধান ছিলেন। ইন্টারের সহকারী কোচ থাকার সময় কাজ করেছেন স্যামুয়েল ইতো, পাবলো আইমার, রোনালদো নাজারিও এবং হার্নান ক্রেসপোর মতো কিংবদন্তিদের সঙ্গে। মালয়েশিয়ার জাতীয় দলেরও কোচ ছিলেন ৬৮ বছর বয়সী আর্জেন্টাইন।

কোচিং ক্যারিয়ারে গোমেজ বড় সাফল্য পেয়েছেন জোহর দারুল তাজিমের ডাগআউটে। মালয়েশিয়ার ক্লাবটির হয়েছে ২০১৫ সালে এএফসি কাপ জেতেন।

সঙ্গে ওই মৌসুমেই মালয়েশিয়ান সুপার লিগ, এফএ কাপ ও চ্যারিটি শিল্ড জিতেন তিনি। গত বছর বরখাস্ত হওয়ার আগে সর্বশেষ ইন্দোনেশিয়ার ক্লাব বাহইয়াংকারা এফসিতে ছিলেন তিনি।

প্রথমবারের মতো কোনো আর্জেন্টাইন কোচ কিংসের ডাগআউটে দাঁড়াচ্ছেন। এর আগে বাংলাদেশের ফুটবলে অভিষেকের পর থেকেই আধিপত্য দেখানো কিংসে খেলেছেন আর্জেন্টিনার তিন ফুটবলার। ২০২০ সালে খেলেছেন আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৪ ম্যাচ খেলা হের্নান বারকোস।

এর আগের বছর মিডফিল্ডার নিকোলাস দেলমন্তে। সর্বশেষ মৌসুমে খেলেছেন ফরোয়ার্ড হুয়ান লেসকানো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর