বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও স্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় নেতৃত্ব দিয়েছে পাকিস্তান: শাহবাজ শরিফ ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি ঢাকায় নিরাপত্তা জোরদার, বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’, প্রধানমন্ত্রীকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পোস্ট ‘আমার বন্ধু মহাজাদু জানে’ জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ বিশ্বব্যাপী পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের এমবাপ্পের জোড়া গোলে নক আউট পর্বে ফ্রান্স

তৃতীয় ওয়ানডেতে ডাক পেলেন মেহেদী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:০১ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের আগে বাংলাদেশ দলে অলরাউন্ডার মেহেদী হাসানকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে। তবে একইসঙ্গে দলের জন্য বড় দুশ্চিন্তার নাম হয়ে উঠেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার খেলা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, মিরাজ বর্তমানে দলের সঙ্গেই আছেন এবং তার শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে। ম্যাচের দিন তার ফিটনেস পরীক্ষা ও মেডিকেল মূল্যায়নের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে তিনি একাদশে থাকবেন কি না।

দ্বিতীয় ওয়ানডেতে নাথান এলিসের একটি বাউন্সার মাথায় লাগার পরও মিরাজ মাঠে খেলা চালিয়ে যান। তবে ম্যাচ শেষে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পাশাপাশি দুই দফা স্ক্যান করা হয়। সৌভাগ্যবশত বড় কোনো জটিলতা ধরা পড়েনি। পরবর্তীতে তিনি হাসপাতাল ছাড়েন এবং বর্তমানে দলের ক্যাম্পেই অবস্থান করছেন।

এদিকে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যে শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই শেষ ম্যাচে একাদশে কিছু পরিবর্তন দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দলে সুযোগ পাওয়া নতুন মেহেদী হাসানকে ঘিরেও রয়েছে আগ্রহ। জাতীয় দলে এটি তার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

আগামীকাল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে, যেখানে বাংলাদেশ চাইবে হোয়াইটওয়াশের লক্ষ্য পূরণ করতে, আর অস্ট্রেলিয়া চাইবে সান্ত্বনামূলক জয় নিয়ে সিরিজ শেষ করতে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর