সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আন্তর্জাতিক ক্যারিয়ারে সবচেয়ে কঠিন ব্যাটসম্যানের নাম জানালেন শাহীন শাহ আফ্রিদি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন

পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি  আন্তর্জাতিক ক্যারিয়ারে তার মোকাবিলা করা সবচেয়ে কঠিন ব্যাটসম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি হাশিম আমলাকে বেছে নিয়েছেন। 

শাহীন আফ্রিদি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) হল অফ ফেমার আমলার বিপক্ষে দুইটি টেস্ট এবং ছয়টি ওয়ানডে খেলেছেন। এই খেলার মধ্যে তিনি কেবল দুটি ওয়ানডেতে আমলাকে আউট করতে সক্ষম হয়েছেন, টেস্টে একবারও সফল হননি।

‘ব্রিকস টু রিচেস’ পডকাস্টে শাহীন বলেন, ‘হাশিম আমলা। আমি তার সঙ্গে টেস্ট এবং ওডিআই খেলেছি। তিনি সত্যিই কঠিন প্রতিদ্বন্দ্বী। আমি ভাইটালিটি ব্লাস্টেও তার বিপক্ষে খেলেছি।

তিনি যা করেন, তা দক্ষতার সঙ্গে করেন।’

পডকাস্টের হোস্ট যখন শাহীনকে জিজ্ঞেস করেন, “আমলা কি কোহলির চেয়ে কঠিন?” তখন শাহীন উত্তর দেন, “বিরাট কোহলি ভিন্ন ধরনের খেলোয়াড়। কিন্তু হাশিম ভাই, তিনি সবচেয়ে কঠিন। একেবারে ‘সর্বাপেক্ষা কঠিন’।

২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা আমলা দক্ষিণ আফ্রিকার অন্যতম আইকনিক ব্যাটসম্যান। তিনি সব ফরম্যাটে ১৮,৬৭২ রান সংগ্রহ করেছেন, যার মধ্যে রয়েছে ৫৫টি সেঞ্চুরি এবং ৮০টি হাফ-সেঞ্চুরি। যদিও আমলা ২০১৯ সালে তার উজ্জ্বল ক্যারিয়ার শেষ করেছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর