বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

আইএলটি২০ নিলামে এমআই এমিরেটস এ সাকিব, শারজা ওয়ারিয়র্স এ তাসকিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি২০) প্রথম নিলামে শুরুতেই অবিক্রীত থাকার পর শেষ মুহূর্তে দল পেয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদ। 

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির দল এমআই এমিরেটস বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৪০ হাজার মার্কিন ডলারে কিনে নিয়েছে। অন্যদিকে, পেসার তাসকিন আহমেদকে দলে নিয়েছে শারজা ওয়ারিয়র্স, যেখানে তার দাম উঠেছে সাকিবের দ্বিগুণ—৮০ হাজার মার্কিন ডলার।

২০২৩ সালে যাত্রা শুরু করা আইএলটি২০-এর নিলাম এবারই প্রথম দুবাইয়ে অনুষ্ঠিত হলো। নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড় ছিলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন (১ লাখ ২০ হাজার মার্কিন ডলার), তবে ছয়টি ফ্র্যাঞ্চাইজির কেউই তার প্রতি আগ্রহ দেখায়নি। এমনকি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসার সুখবর পাওয়ার দিনেও দল পাননি পাকিস্তানের সাইম আইয়ুব। এছাড়া মোহাম্মদ আমির, জেসন রয়, টেম্বা বাভুমা, জিমি অ্যান্ডারসন এবং মোহাম্মদ নেওয়াজের মতো পরিচিত ক্রিকেটাররাও অবিক্রীত রয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর