বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাংলাদেশ দলে যোগ দিলেন বোলিং কোচ টেইট ও মুশতাক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৯:০৭ অপরাহ্ন

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে পাকিস্তানে। সেখানে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন নতুন পেস বোলিং কোচ অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা শন টেইট ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। 

গতকাল (২৬ মে) পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব পালন শুরু করেছেন আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অভিজ্ঞ কোচ মাইক হেসন।

মাইক হেসনের সঙ্গে কোচিং প্যানেলের বাকি সদস্যরা হলেন ব্যাটিং কোচ হানিফ মালিক, বোলিং কোচের দায়িত্বে আছেন অ্যাশলি নফকে ও ফিল্ডিং কোচ মোহাম্মদ মাসরুর। সহায়ক স্টাফ হিসেবে দায়িত্বে আছেন ইমরান উল্লাহ (স্ট্রেন্থ ও কন্ডিশনিং), তালহা ইজাজ (পারফরম্যান্স অ্যানালিস্ট) ও নাভিদ আকরাম চিমা (ম্যানেজার)।

দুই দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে হতে যাচ্ছে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। ২৮ ও ৩০ মে হবে সিরিজের প্রথম দুই ম্যাচ আর শেষটি হবে ১ জুন। সিরিজের সবগুলো ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর