শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৭ জুন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:০৮ অপরাহ্ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে।

আজ শনিবার (১৬ মে) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৭ মে বিকাল ৪টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৮ মে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে এবং ১৯ মে সেই আপত্তির শুনানি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

২০ ও ২১ মে মনোনয়নপত্র বিতরণ করা হবে এবং ২১ ও ২২ মে প্রার্থীরা মনোনয়ন দাখিল করতে পারবেন। ২৩ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

২৪ মে বাছাইকৃত মনোনয়নপত্রের ওপর আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে এবং একই দিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এদিনই পোস্টাল বা ই-ব্যালটের আবেদন সম্পন্ন করতে হবে।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ৭ জুন বোর্ড রুমে বিসিবির পরিচালক, সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ফলাফল একই দিনে প্রকাশ করা হবে।

তফসিল অনুযায়ী, মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে জেলা ও বিভাগ ক্যাটাগরি থেকে ১০ জন, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে ১ জন পরিচালক নির্বাচিত হবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর