রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

আইপিএলে ইতিহাস গড়ে ১৪ বছরের বৈভবের ৩৫ বলে সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১:৪১ পূর্বাহ্ন

মাত্র ১৪ বছর বয়সে ইতিহাস গড়ে আইপিএলে অভিষেক হয়েছিল ভারতের সূর্যবংশী বৈভবের ।এবার সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ডও করে ফেলেছেন বৈভব।  রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেকেই নিজের ঝলক দেখিয়েছিলেন ক্রিকেটপ্রেমীদের। তবে এবার নিজেকে তুলে ধরলেন আরও ভিন্নভাবে—একই ম্যাচে গড়েছেন একাধিক রেকর্ড।

গুজরাট টাইটানসের বিপক্ষে ১৭ বলে অর্ধশত রান করে আইপিএলে কনিষ্ঠতম হিসেবে কীর্তি গড়লেন। এরপর রশিদ খানকে ছক্কা মেরে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেন বৈভব। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেন তিনি। আইপিএলে বৈভবের চেয়ে কম বলে সেঞ্চুরি আছে শুধু ক্রিস গেইলের, যিনি ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন। এছাড়াও স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সী ব্যাটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন বৈভব। তার সেঞ্চুরির ম্যাচে রাজস্থান রয়্যালস ৮ উইকেটে জয়ী হয়।

দুর্দান্ত এই সেঞ্চুরির পথে বৈভব ইনিংসের চতুর্থ ওভারে অভিজ্ঞ ইশান্ত শর্মাকে তিনটি ছক্কা ও দুটি চার মারেন। অর্থাৎ পাঁচ বলে বাউন্ডারি হাঁকান এই তরুণ। ইশান্ত ওই ওভারে দেন ২৮ রান। পরের ওভারে ওয়াশিংটন সুন্দরের তিন বল খেলে দুটি ছক্কা ও একটি চার মারেন তিনি।

দশম ওভারে করিম জানাতের ৬ বলেই বাউন্ডারি হাঁকান ১৪ বছরের বৈভব। ওই ওভারে তিন ছক্কা ও তিন চার মারেন। তুলে নেন ৩০ রান। ১১তম ওভারে রশিদ খানকে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন। আইপিএলের সব চেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে নিলামে উঠে ও দল পেয়ে আগেই রেকর্ড গড়েছেন তিনি।

এবারের আইপিএলে ৩০ লাখ টাকা ভিত্তিমূল্যে মেগা নিলামে ওঠেন বিহারের বৈভব। রাজস্থান রয়্যালসের কাছে ১ কোটি ১০ লাখ রুপিতে বিক্রি হন তিনি। পরে ৮ ম্যাচ পর লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে সুযোগ পান বৈভব। সেই ম্যাচে ২০ বলে ৩৪ রান করেছিলেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর