শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬, ৪:৩২ অপরাহ্ন

সিলেট টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন টাইগার লিটন দাস। টাইগার ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখে ১৩৫ বলে শতক তুলে নিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এটি তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি।  

আজ শনিবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। আগে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের।

স্কোরবোর্ড রান যোগ হওয়ার আগেই প্রথম ওভারের দ্বিতীয় বলেই সাজঘরে ফিরে যান ওপেনার মাহমুদুল হাসান জয়। এরপর ক্রিজে আসা মুমিনুল হককে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন অভিষিক্ত তানজিদ হাসান তামিম।

মুমিনুলকে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন তানজিদ তামিম। তবে সেট হয়েও উইকেট বিলিয়ে এসেছেন এই দুই ব্যাটার। তানজিদ তামিম ২২ ও মুমিনুল ২৬ রান করে আউট হন।

এরপর মুশফিক নিয়ে প্রতিরোধ গড়েন। ৩৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর ৭ রানে শান্ত, মুশফিক ও মিরাজের উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। সেখান থেকে লিটন একাই লড়াই করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর