বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যুব এশিয়ান গেমসে প্রথম পদক জয় বাংলাদেশের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫:৫১ অপরাহ্ন

 এশিয়ান যুব গেমসের প্রথম দুই আসরে না পেলেও এবার পদক  পেয়েছে বাংলাদেশ। তৃতীয় আসরে বাংলাদেশ প্রথম পদক পেয়েছে নারী কাবাডি দলের সৌজন্যে।

আজ মঙ্গলবার ( ২১ অক্টোবর) বাহরাইনে শ্রীলঙ্কাকে ৪৭-৪০ পয়েন্টে হারিয়ে পদক নিশ্চিত করেছে বাংলাদেশ।

প্রথম তিন ম্যাচে হেরে যাওয়া ব্রোঞ্জ পদক পেতে হলে আজ জিততে হতো বাংলাদেশকে। প্রতিপক্ষ শ্রীলঙ্কাও একই সমীকরণে বাংলাদেশের মুখোমুখি হয়। তাতে বাজিমাত করেন মেয়েরা। এবারের যুব এশিয়ান গেমসে ৫ দল অংশ নেয়।

আর টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী চতুর্থ দলও ব্রোঞ্জ পায়। সেই হিসেবেই এক ম্যাচ জিতেও গলায় পদক ঝুলানোর সুযোগ পেয়েছে বাংলাদেশ।

পদক জয়ের লড়াইটা অবশ্য দারুণ হয়েছে। ঈসা স্পোর্টস সিটিতে প্রথমার্ধে ২৫-১৮ পয়েন্টে জেতে বাংলাদেশ।দ্বিতীয়ার্ধে তুমুল লড়াই হয়। যার প্রমাণ স্কোরকার্ড। দু দলই সমান ২২ পয়েন্ট করে পায়। এতে মোট পয়েন্টের ব্যবধান ৪৭-৪০ হওয়ায় বাংলাদেশ জিতে যায়।

যুব এশিয়ান গেমসে ইতিমধ্যে বাংলাদেশ পদক নিশ্চিত করলেও মূল পর্ব শুরু হবে আগামীকাল।

এবারের আসরে ৪৫ দেশের প্রায় ৪ হাজার অ্যাথলেট অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ১৩ খেলায় ৬০ জন অ্যাথলেট।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর