মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৫:১৬ অপরাহ্ন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজ শুরুর আগে ট্রফি উন্মোচন করা হয়েছে। 

আজ মঙ্গলবার (১০ মার্চ) আনুষ্ঠানিক এই আয়োজনের মাধ্যমে দুই দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আর শাহিন আফ্রিদির উপস্থিতিতে ট্রফি সবার সামনে তুলে ধরা হয়।

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দু’দল। সিরিজকে সামনে রেখে দুই দলই ভালো ফল প্রত্যাশী। স্বাগতিক বাংলাদেশ ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ভালো ফল করতে চায়। অন্যদিকে সফরকারী পাকিস্তানও শক্ত প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা করছে।

সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, এ বছর আমাদের অনেক ওয়ানডে ম্যাচ আছে। সুতরাং আমরা পরিকল্পনা খুব ভালোভাবে করতে পারব। প্রতিটা ম্যাচ, প্রতিটা সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

আগামীকাল বুধবার (১১ মার্চ) মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে পরবর্তী ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর