বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আইপিএল খেলতে আর বাধা নেই মোস্তাফিজের

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৫:০০ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য আনুষ্ঠানিকভাবে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ১৮ থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলার জন্য মুস্তাফিজকে এনওসি দেওয়া হয়েছে। বিসিবি ক্রিকেট অপারেশন্স বিভাগ জানায়, “জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার জন্য ১৮-২৪ মে পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া হয়েছে।”

আগামীকাল শনিবার (১৭ মে) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরই ভারতে উড়াল দেবেন মোস্তাফিজ। এই টুর্নামেন্টে খেলার জন্য তাকে ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত এনওসি দেওয়া হয়েছে।

এর ফলে লিগ পর্বে দিল্লির শেষ তিন ম্যাচে খেলার সুযোগ পেতে চলেছেন মোস্তাফিজ। আগামী ১৮ মে গুজরাট টাইটান্স, ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্স এবং ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ তিনটি খেলবে দিল্লি।

এরপরই আবার জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে মোস্তাফিজকে। ২৫ মে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

মোস্তাফিজ ২০২২ আইপিএলেও দিল্লির জার্সি গায়ে চড়িয়েছিলেন। সেবার নিলাম থেকে তাকে দলে টেনেছিল দিল্লি। তবে এবার অজি ক্রিকেটার জ্যাক ফ্রেজার-ম্যাগার্কের বদলি হিসেবে আইপিএলে ডাক পেলেন এই বাঁহাতি পেসার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর