শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ইংলিশ কিংবদন্তি ক্রিকেটার রবিন স্মিথ মারা গেছেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৪:২৪ অপরাহ্ন

ইংল্যান্ডের কিংবদন্তি সাবেক ক্রিকেটার রবিন স্মিথ মারা গেছেন। সোমবার (১ ডিসেম্বর) রাতে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, কাউন্টি দল হ্যাম্পশায়ারে খেলা স্মিথের সাবেক সতীর্থ কেভান জেমস তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

স্মিথ ইংল্যান্ডের হয়ে শতাধিক ম্যাচ খেলেছেন। ৬২টি টেস্টে ৯ সেঞ্চুরিতে ৪৩.৬৭ গড়ে চার হাজারের ওপরে রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের তৎকালীন ভয়ানক পেস বোলিং আক্রমণের বিরুদ্ধে তিন সেঞ্চুরি করেছিলেন তিনি।

৭১ ওয়ানডেতে করেছিলেন চার সেঞ্চুরি। ৩৯.০১ গড়ে ২৪১৯ রান করে ১৯৯৬ সালে স্মিথ অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ১৯৯২ সালে ইংল্যান্ডের বিশ্বকাপের ফাইনালে ওঠা দলের অংশ ছিলেন।

আন্তর্জাতিক ক্যারিয়ার মাত্র আট বছরের হলেও আশি-নব্বই দশকে দ্রুতগতির বোলিং সামলানোয় খ্যাতি ছিল ‘দ্য জাজ’ নামে পরিচিত স্মিথের।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি রবিন স্মিথ কাউন্টি ক্রিকেটের একজন কিংবদন্তি। ১৭ মৌসুমে তিনি ১৮ হাজার ৯৮৪ রান করেছেন। তাকে হ্যাম্পাশায়ার ক্রিকেট ইতিহাসে সবচেয়ে প্রভাব রাখা ক্রিকেটার হিসেবে মনে করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর