বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাংলাদেশের বোলিং ব্যর্থতায় আমিরাতের জয়

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১:৩৬ পূর্বাহ্ন

শারজায় দ্বিতীয় ম্যাচে টাইগারদের বোলিং ব্যর্থতায় বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের টি-২০ সিরিজে ১–১-এ সমতায় ফিরেছে সংযুক্ত আরব আমিরাত। টাইগারদের দেওয়া ২০৬ রানের টার্গেট ১ বল হাতে রেখেই টপকে যায় স্বাগতিকরা।

সিরিজের দ্বিতীয় ম্যাচে দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। মাত্র ২৫বলে ফিফটি তুলে তানজিদ তামিম ফেরেন ব্যক্তিগত ৫৯ রানে। দলীয় ৯০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৪০ রান করে আউট হন লিটন দাস। এরপর তাওহীদ হৃদয়ের ২৪ বলে ৪৫ আর জাকের আলীর ৬ বলে ১৮ রানের ক্যামিওতে ৫ উইকেটে ২০৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে দিতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন ইউএইর দুই ওপেনার মোহাম্মদ জোয়াইব ও মোহাম্মদ ওয়াসিম। দুজনের দাপুটে ব্যাটিংয়ে ১০ ওভার শেষে তাদের স্কোরবোর্ডে ১০৭ রান। ২৫ বলে ফিফটি তোলেন ওয়াসিম। ১১তম ওভারের প্রথম বলে ৩৮ করে আউট হন জোয়াইব, ২ রান করে ফেরেন রাহুল চোপড়া। আসিফ খানকে নিয়ে এরপর ওয়াসিম গড়েন ৪১ রানের জুটি। ৪২ বলে ৮২ রানে ওয়াসিম আউট হলে চাপে পড়ে স্বাগতিকরা। যদিও আরব আমিরাত ব্যাটারদের কিছু ছোট কিন্তু কার্যকরী ইনিংসে জয় পায় তারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর