শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

শরিফুলের অনন্য উদ্যোগ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৫:৩১ অপরাহ্ন

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অসাধারণ পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন শরিফুল ইসলাম। পুরস্কার পাওয়া পুরো অর্থই নিজ এলাকার অসহায় মানুষদের মাঝে সহযোগিতায় কাজে লাগাবেন বলে জানিয়েছেন তিনি।

এখানেই শেষ নয়। ভবিষ্যতেও যতবার ম্যাচসেরা হবেন, প্রতিবারই সেই পুরস্কারের অর্থ একই কাজে ব্যয়ের ঘোষণা দিয়েছেন এ পেসার।

আজ শনিবার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে শরিফুল লেখেন, আলহামদুলিল্লাহ, ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়। দলের দারুণ প্রচেষ্টা, সবাইকে অভিনন্দন।

তিনি আরও লেখেন, আজ থেকে আমি একটা ছোট উদ্যোগ নিচ্ছি। আমি আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে যতবার ম্যান অব দ্য ম্যাচ হবো, প্রতিবারই সেই পুরস্কারের অর্থ আমার এলাকার অসহায় মানুষদের মাঝে সহযোগিতা হিসেবে বিতরণ করবো ইনশাআল্লাহ। দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এই কাজটা নিয়মিতভাবে করার তৌফিক দেন।

উল্লেখ্য, শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল হাতে ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় এক উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৬ বলে ১১ রানের অপরাজিত গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শরিফুল। এতে পাঁচ বল হাতে রেখে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর