বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জুলাইতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫, ৫:৪০ অপরাহ্ন

আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। চূড়ান্ত হয়ে গেছে পাকিস্তান দলের বাংলাদেশ সফরের সময়সূচিও। 

প্রাথমিক সূচি অনুযায়ী ১৮ জুলাই বাংলাদেশে পা দেওয়ার কথা পাকিস্তান ক্রিকেট দলের। এই সিরিজটিও হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি।

সিরিজের প্রাথমিক সূচি তৈরি করে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পাঠিয়েছে বিসিবি। যা নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম।

প্রস্তাবিত সূচি অনুযায়ী ২০ জুলাই সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২২ এবং ২৪ জুলাই। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ই এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয় বিসিবি ও পিসিবির শীর্ষ পর্যায়ের বৈঠকে। বাংলাদেশ সফর শেষ করেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে পাকিস্তান দল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর