বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দ্বিতীয়বারের মতো ওয়ানডে নারী বিশ্বকাপে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১১:১১ অপরাহ্ন

অনেক হিসেব নিকেশ এর দমবন্ধ  প্রতীক্ষার অবসান হলো। বাংলাদেশের মেয়েরা সর্বশেষ দল হিসেবে জায়গা করে নিল ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে। 

দ্বিতীয়বারের মতো ওয়ানডে নারী বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো বাংলাদেশ। মূলত রান রেটে এগিয়ে থাকায় ভাগ্য খুলে যায় জ্যোতিদের। অন্যদিকে, থাইল্যান্ডকে হারিয়েও বিশ্বকাপে উঠতে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ। থাইদের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য পেরোতে ক্যারিবীয়দের জিততে হতো ১০ দশমিক ১ ওভারের মধ্যে।

শনিবার (১৯ এপ্রিল) লাহোরে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩০ রানে প্রথম উইকেট হারায় থাইল্যান্ড। ২১ রানে ফেরেন চানিদা এবং আর বোচাথাম আউট হন ২৯ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন নান্নাপাত।

নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ১৬৬ রানের সংগ্রহ দাঁড় করায় থাইল্যান্ড। জবাবে ২৯ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলে অসম্ভব লক্ষ্যকে হাতে নিয়ে আসেন ম্যাথিউস। হেনরি করেন ১৭ বলে ৪৮ রান। তবে জয় আসে ১০ দশমিক ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে—যা যথেষ্ট ছিল না বিশ্বকাপ নিশ্চিত করার জন্য।

অন্যদিকে, একই দিনে লাহোরে আগে ব্যাট করে পাকিস্তানকে ১৭৯ রানের লক্ষ্য দেয় লাল-সবুজের মেয়েরা। এর জবাবে ১০ ওভার ২ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় তুলে নেয় স্বাগতিকরা। তবে ম্যাচ হারলেও রান রেটের ব্যবধানে বিশ্বকাপে জায়গা পেয়েছে বাংলাদেশ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর