শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

হামজাদের কোচ হতে সম্মতি কোলম্যানের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬, ৫:২৯ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগ নিয়ে চলছে নানান গুঞ্জন। এর মধ্যেই নতুন তথ্য দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানিয়েছেন, ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান বাংলাদেশ দলের দায়িত্ব নিতে সম্মতি দিয়েছেন। এখন এজেন্টের সঙ্গে আলোচনা সফল হলেই তাকে চূড়ান্ত করা হবে। আজ রোববার (১৭ মে) গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে এ কথা জানান তিনি।

নতুন কোচ নিয়োগ নিয়ে আগ্রহ থাকলেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কোলম্যানের উচ্চ পারিশ্রমিক। এ নিয়ে শুক্রবার (১৫ মে) প্রশ্নের মুখোমুখি হলে প্রতিমন্ত্রী বলেছিলেন, দেশের ক্রীড়া খাতে এখনো নানা সীমাবদ্ধতা রয়েছে এবং রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়।

তিনি বলেছিলেন, ‘যে কোচই আসুক না কেন, তাকে কাজ করার জন্য নির্দিষ্ট সময় দিতে হবে। আমরা সব বিষয় নিয়ে আলোচনা করছি। একটু অপেক্ষা করলে কাঙ্ক্ষিত ফল জানতে পারবেন।’

ওই দিন ক্রীড়া ক্ষেত্রে সরকারি বরাদ্দ ও বাজেটের অপ্রতুলতা প্রসঙ্গে তিনি আরও জানান, ‘বর্তমান বাজেট আমাদের চিন্তাভাবনার তুলনায় অপ্রতুল। তবে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। আমরা একটি নতুন কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছি এবং আশা করি আগামী অর্থবছরে ক্রীড়াঙ্গনের জন্য বাজেটের একটি বৃহৎ অংশ নতুনভাবে বাস্তবায়িত হবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর