বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও স্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় নেতৃত্ব দিয়েছে পাকিস্তান: শাহবাজ শরিফ ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি ঢাকায় নিরাপত্তা জোরদার, বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’, প্রধানমন্ত্রীকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পোস্ট ‘আমার বন্ধু মহাজাদু জানে’ জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ বিশ্বব্যাপী পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের এমবাপ্পের জোড়া গোলে নক আউট পর্বে ফ্রান্স

নিউজিল্যান্ডের সাথে ড্র করল ইরান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৫:১৪ অপরাহ্ন

দু’বার পিছিয়ে পড়েও চলতি বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে ড্র করল ইরান। আজ মঙ্গলবার ভোরে ‘জি’ গ্রুপের ম্যাচে ২-২ গোলে ড্র হয়েছে নিউজিল্যান্ড ও ইরান ম্যাচটি।

লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে ম্যাচে সপ্তম মিনিটে গোল পেয়ে যায় নিউজিল্যান্ড। সারপ্রিত সিংয়ের পাস থেকে বুক দিয়ে বল নামিয়ে গোল করেন ইলাইজা জাস্ট। ১-০ গোলের লিড নেয় নিউজিল্যান্ড।

৩২ মিনিটে রামিন রেজাইয়ানের গোলে ম্যাচে ১-১ সমতা ফেরায় ইরান। সমতা নিয়ে ম্যাচের প্রথমভাগ শেষ করে দু’দল।

দ্বিতীয়ার্ধে মাঠে বল গড়ানোর নবম মিনিটে আবারও এগিয়ে যায় নিউজিল্যান্ড। বেন ওল্ডের সাথে ওয়ান-টু-ওয়ান খেলে বক্সের ডান প্রান্ত দিয়ে দারুণ শটে গোল করেন প্রথম গোলের মালিক জাস্ট।

২-১ গোলের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নিউজিল্যান্ড।

ম্যাচের ৬৪ মিনিটে দ্বিতীয়বারের মত ম্যাচে সমতা ফেরায় ইরান। রেজাইয়ানের ক্রস থেকে দারুন হেডে বল জালে পাঠান মোহাম্মদ মোহেবি।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-২ সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ইরান ও নিউজিল্যান্ড।

গ্রুপ পর্বে ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ইরান। একই দিন নিউজিল্যান্ডের প্রতিপক্ষ মিশর।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর