বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জুন মাসে আইসিসির সেরা দক্ষিণ আফ্রিকার মারক্রাম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৪:০৫ অপরাহ্ন

জুন মাসের আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মারক্রাম।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে মুখ্য ভূমিকা ছিল এইডেন মারক্রামের। ২৭ বছরে প্রোটিয়াদের আইসিসির প্রথম ট্রফি জিততে অবদান রাখেন তিনি।  জুন মাসের সেরার সংক্ষিপ্ত তালিকায় আরও ছিলেন শ্রীলঙ্কান পাথুম নিসাঙ্কা ও মারক্রামের স্বদেশি কাগিসো রাবাদা।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যাট-বল দুই বিভাগেই মারক্রামের অবদান ছিল গুরুত্বপূর্ণ। খণ্ডকালীন অফস্পিনে স্টিভেন স্মিথকে আউট করে গুরুত্বপূর্ণ জুটি ভেঙেছেন। তার পর নিয়েছেন জশ হ্যাজলউডের উইকেট। মূলত দ্বিতীয় ইনিংসের নায়কোচিত ব্যাটিং তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। ২৮২ রান তাড়া করতে নেমে ১৩৬ রানের অনবদ্য ইনিংস উপহার দেন তিনি। তার ব্যাটে ভর করেই লর্ডসে ৫ উইকেটের জয় পায় দক্ষিণ আফ্রিকা।

জুন মাসের সেরা হয়ে নিজের প্রতিক্রিয়ায় মারক্রাম বলেছেন, ‘এই পুরস্কার পাওয়া একটি গর্বের বিষয়। আমাদের দল এবং দক্ষিণ আফ্রিকার জন্য আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ে অবদান রাখা আমার কাছে অনেক মূল্যবান।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর