শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

আফগানদের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২০ অপরাহ্ন

এশিয়া কাপের ব্যর্থতার পর  অক্টোবরের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে জাতীয় দল। তবে দলে নেই নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস—চোটের কারণে আবারও ছিটকে গেছেন তিনি। তার অনুপস্থিতিতে জাকের আলি আনিক নেতৃত্ব দেবেন দলকে।

এশিয়া কাপে চোট পাওয়া লিটন শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি। দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানিয়েছেন, তার বাঁ দিকের অ্যাবডোমিনাল মাংসপেশিতে গ্রেড-ওয়ান স্ট্রেইন ধরা পড়েছে। লিটন এখন পুনর্বাসনে আছেন এবং আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তাকে পাওয়া যাবে না। বিসিবির মেডিকেল টিম তার ফিরে আসার প্রক্রিয়া চালিয়ে যাবে।

দলে একমাত্র পরিবর্তন হিসেবে ডাক পেয়েছেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। ৩২ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ এশিয়া কাপে ছিলেন না, তবে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে তাকে নিয়ে ভিন্ন ভারসাম্য খুঁজবে বাংলাদেশ।

শারজাহ, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে সিরিজটি। ম্যাচ তিনটি হবে ২, ৩ এবং ৫ অক্টোবর। আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজ বাংলাদেশের জন্য বিশ্বকাপ প্রস্তুতিরও বড় পরীক্ষা।

বাংলাদেশ স্কোয়াড:

জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর