শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ঢাকা টেস্টে প্রথমদিন শেষে বাংলাদেশ সংগ্রহ ৪ উইকেটে ২৯২

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৬:০৬ অপরাহ্ন

রাজধানীর  মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকের শততম টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৯২ রান। 

মুশফিকের শততম টেস্ট শতকে রাঙ্গাতে আর মাত্র এক রানের অপেক্ষা। দিনশেষে ৯৯ রানে অপরাজিত থেকে সেঞ্চুরির দোড়গোড়ায় থামতে হলো মুশফিকুর রহিমকে। তার সঙ্গে লিটন দাসও দিন শেষ করেছেন ৪৭ রানে অপরাজিত । ৯০ ওভার পূর্ণ হতেই প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা।

আজ খেলার ২৮তম ওভারে দলের ৯৫ রানে নাজমুল হোসেন শান্ত (৮) আউট হলে নামেন মুশফিক। এরপর মুমিনুল হকের সঙ্গে ১০৭ রানের জুটি গড়েন। চা বিরতির পর ১০৯ বল খেলে ফিফটি পূর্ণ করেন তিনি। কিছুক্ষণ পর ৬৭ রান করে মুমিনুল আউট হন।

এরপর লিটন দাস ব্যাটিংয়ে নেমে সতর্ক ব্যাটিংয়ে রান বাড়াতে থাকেন। ৮৬ বলে ৪৭ রানের ইনিংসে লিটনের বাউন্ডারি মাত্র ২টি। মুশফিক ১৮৭ বলের ইনিংসে নিয়েছেন ৬৪টি সিঙ্গেল, ৫টি ডাবল এবং একটি তিন রান।

দ্বিতীয় দিনের প্রথম বলটিও তার খেলতে হবে। আর মাত্র এক রান তুলে সেঞ্চুরি করলে তিনি শততম টেস্টে সেঞ্চুরি করা বিশ্বের দ্বাদশ ব্যাটসম্যান হবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর