রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দীর্ঘ ২৩ বছর পর লিগ শিরোপার স্বাদ পেল মোহামেডান

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫, ৭:৩০ অপরাহ্ন

দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এবারের প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলল মোহামেডান স্পোর্টিং ক্লাব। 

শনিবার কুমিল্লায় ফর্টিস এফসির কাছে আবাহনী ২-১ গোলে হেরে যাওয়ায় তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়ে গেছে মোহামেডানের।

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে ২০০৭ সালে পেশাদার যুগের সূচনা হয়। এরপর ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ জিতলেও লিগ শিরোপা অধরাই ছিল মোহামেডানের। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। অর্থাৎ বাংলাদেশ পেশাদার লিগে প্রথম শিরোপা আর ঘরোয়া ফুটবল লিগে ২০০২ সালের পর এই শিরোপা জিতলো মোহামেডান।

বর্তমানে ১৫ ম্যাচ শেষে মোহামেডানের সংগ্রহ ৩৮ পয়েন্ট, যেখানে সমান ম্যাচ খেলে আবাহনী সংগ্রহ ২৮ পয়েন্ট। শেষ তিন ম্যাচে হারলেও পয়েন্ট টেবিলে মোহামেডানকে পেছনে ফেলতে পারবে না আবাহনী। তাই আজ আবাহনী হারের পর ক্লাব ভবনেই শিরোপা উৎসবে মেতে উঠেন সাদা-কালো জার্সিদারীরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর