বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

তিন জয় নিয়ে নক আউট পর্বে মেক্সিকো

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৫:৫০ অপরাহ্ন

গ্রুপ পর্বে তিন ম্যাচে শতভাগ জয় আদায় করে বিশ্বকাপের শেষ ৩২’এর টিকিট নিশ্চিত করেছে মেক্সিকো। বুধবার আজটেকা স্টেডিয়ামে তারা গ্রুপ-এ’র শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে। 

একই স্টেডিয়ামে আগামী ৩০ জুন শেষ ৩২ ম্যাচ খেলতে মাঠে নামবে মেক্সিকো। অন্যদিকে গ্রুপের শেষ দল হিসেবে বাড়ি ফিরে যাবে চেকরা।

প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে আগেই নক আউট পর্ব নিশ্চিত হয়েছিল মেক্সিকোর। যে কারনে চেকদের বিপক্ষে ম্যাচটা নিয়ম রক্ষার ম্যাচে পরিনত হয়েছিল।

মাতেও শাভেজের গোলে ৫৫ মিনিটে এগিয়ে যায় মেক্সিকো। ছয় মিনিট পর এলোমেলো চেক রক্ষনভাগের সুযোগকে কাজে লাগিয়ে জুলিয়ান কুইনোনেস ব্যবধান দ্বিগুন করেন। আরভারো ফিডালগো ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে মেক্সিকানদের হয়ে তৃতীয় গোলটি করেন।

দ্বিতীয়ার্ধে বদলী হিসেবে মাঠে নামেন মেক্সিকোর অভিজ্ঞ গোলরক্ষক গুইলারমো ওচোয়া। এর মাধ্যমে ৪০ বছর বয়সী ওচোয়া ক্যারিয়ারে ষষ্ঠ বিশ্বকাপে খেলার সুযোগ পেলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর