শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বিএসপিএ’র বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪-এ স্পোর্টস পারসন অব দ্য ইয়ার এবং বর্ষসেরা ক্রীড়াবিদ পুরস্কার জিতেছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে জমকালো  কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। মিরাজ, ফুটবলার ঋতু পর্ণা চাকমা ও আর্চার সাগর ইসলামকে পেছনে ফেলে এই স্বীকৃতি অর্জন করেন।

তিন ফরম্যাট মিলিয়ে ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখান মিরাজ—রান করেছেন এক হাজারের বেশি, উইকেট নিয়েছেন ৪০টি। বছরের জুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য তাকে দেওয়া হয় ক্রীড়া সাংবাদিকদের সর্বোচ্চ স্বীকৃতি।

অন্যদিকে, দর্শক ও সমর্থকদের ভোটে পপুলার চয়েস অ্যাওয়ার্ড জিতেছেন জাতীয় নারী ফুটবল দলের মিডফিল্ডার ঋতু পর্ণা চাকমা। তবে ভুটান লিগে খেলতে থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।। বর্ষসেরা দাবাডুর তকমা পেয়েছেন মনন রেজা নীড়। উদীয়মান ক্রিকেটার হয়েছেন টাইগার পেসার নাহিদ রানা। বর্ষসেরা আম্পায়ারের মুকুট পড়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিবের সভাপতিত্বে জমকালো অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূ্ইঁয়া এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর